ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

চিকিৎসার জন্য সিদ্দিকুরকে চেন্নাই পাঠাচ্ছে সরকার

  • আপডেট সময় : ০৪:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিতুমীর কলেজের আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখের উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে ভারতের চেন্নাই নেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুরের চিকিৎসার আর্থিক খরচ বহনসহ সার্বিক দায়িত্ব সরকার নিয়েছে।

সে অনুযায়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ সকালে সিদ্দিককে সুস্থ করতে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা এ ব্যবস্থা নেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সাংবাদিকদের বলেন, চোখের চিকিৎসার জন্য সিদ্দিকুর রহমানকে সরকারি খরচে বিদেশে পাঠানো হবে।

তিনি বলেন, ‘সিদ্দিকুরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।’

তিনি জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুরকে দেখার পর একথা বলেন।

তিনি বলেন, সিদ্দিকুরের চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন। সিদ্দিকুরের চিকিৎসার খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী তাকে পাঠিয়েছেন।

পুলিশের টিয়ার শেলের আঘাতে সিদ্দিকুরের চোখ ক্ষতিগ্রস্থ হয়েছে কি না? এ ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা অভিযোগ। বিষয়টি তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে ওই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলন করতে গেলে রাজধানীর তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান দুই চোখে আঘাত পান। প্রথমে সিদ্দিকুরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিকিৎসার জন্য সিদ্দিকুরকে চেন্নাই পাঠাচ্ছে সরকার

আপডেট সময় : ০৪:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭