ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

চিলিতে দাবানলে মৃত ২৩, আহত ৯৭৯

  • আপডেট সময় : ০২:২১:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চিলিতে শতাধিক ভয়াবহ দাবানলে অন্তত ২৩ জন মৃত্যুবরণ করেছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৯৭৯ জন। গরম হাওয়ার তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে দেশটিতে।

জানা গেছে, দাবানলের তারণে দেশটির কর্তৃপক্ষ ওই অঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে জরুরি আদেশ দিয়েছে।

শনিবার দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় এক হাজার ১০০ লোককে সরিয়ে নেয়া হয়েছে। যাদের মধ্যে ৯৭৯ জন অগ্নিশিখায় আহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে, অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। তবে আগুন ছড়িয়ে যাওয়া বন্ধ করে আমরা কাজ করে যাচ্ছি।

চিলির জাতীয় বনবিভাগ সংস্থা কোনাফ জানিয়েছে, ২৩১টি দাবানলের মধ্যে অন্তত ৮১টি জ্বলছে। বাকিগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে শনিবার আরো অন্তত ১৬টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গোলার্ধের কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছেছে। দাবানলে অন্তত ৪৪ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে।

এদিকে দাবানল নিয়ন্ত্রণে চিলিকে প্লেন ও অগ্নিনির্বাপকর্মী দিয়ে সাহায্য করার কথা বলেছে স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল, ভেনিজুয়েলা।

সূত্র : রয়টার্স

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চিলিতে দাবানলে মৃত ২৩, আহত ৯৭৯

আপডেট সময় : ০২:২১:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩