ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদর প্রতিরক্ষা চুক্তির মূলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি ৩১ অক্টোবর বায়তুল মোকাররমে জামায়াতের লংমার্চের উদ্বোধনী সমাবেশ লিবিয়ায় জিম্মি যুবক, থানায় গিয়েও মিলছে না সহায়তা প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা রেকর্ড ভাঙার আভাস, জাতিসংঘের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রে ডিভি লটারি ২০২৭ চালুর নির্দেশ আদালতের ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেহের আফরোজ শাওন বাবার শেষযাত্রায় প্যারোলে মুক্তি পেলেন মৃত্যুর ঘটনা মামলার অভিযোগে কক্সবাজারে সমুদ্রস্নানে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ প্রতিরক্ষা সহযোগিতায় নতুন জোট ‘বদর’: যুক্ত চার দেশ ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে রিচ

চীনের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে ছয় জনের প্রাণহানি

  • আপডেট সময় : ১২:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশে প্রবল বৃষ্টিতে ছয় জনের প্রাণহানি এবং চারজন নিখোঁজ হয়েছে।
সরকারি সংবাদ মাধ্যমের খবরে রোববার এ কথা বলা হয়েছে।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে চলা বিপর্যকর আবহাওয়া পরিস্থিতিতে এটি সর্বশেষ প্রাণহানির ঘটনা।
চীনের সাম্প্রতিক সপ্তাহগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টি অব্যাহত রয়েছে। শুক্রবার বেইজিং বলছে, গত মাসে প্রাকৃতিক দুর্যোগের কারনে ১৪৭ জন মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে।
রোববার বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শুলান শহরে প্রবল বৃষ্টিতে আরো ছয়জন মারা গেছে এবং নিখোঁজ হয়েছে চারজন।
সিনহুয়া আরো বলছে, এ এলাকায় ভারি বর্ষণ মূলত শেষ হয়েছে। ইতোমধ্যে ১৯ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া এবং ২১টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ঘুর্ণিঝড় ডকসুরি চীনের ভূখন্ডে আঘাত হানার পর থেকে দেশটিতে ভারি বর্ষণ শুরু হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে ছয় জনের প্রাণহানি

আপডেট সময় : ১২:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩