ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

চীনের খনি ধসে ছয় জন নিহত

  • আপডেট সময় : ০৫:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনি ধসে শুক্রবার কয়েক ডজন নিখোঁজ রয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন নিহত হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানায়।
বুধবার মঙ্গোলিয়া অঞ্চলের আলক্সা লেফট ব্যানার এলাকায় ১৮০-মিটার উঁচু খোলা কয়লার খনিতে ধসের পর শত শত উদ্ধারকর্মী নিখোঁজদের সন্ধানে অভিযান চালায়। তবে একইদিনে আরেকটি ভূমিধসের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। খবর সিনহুয়া’র।
রাষ্ট্রীয় সিসিটিভি’র তথ্য অনুযায়ী, এখনও ৪৭ জনের খোঁজ পাওয়া যায়নি। ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে ও অপর ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
শুক্রবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়, নিখোঁজ কর্মিদের খুঁজে পাওয়ার আশা না হারিয়ে অবিলম্বে নিখোঁজ কর্মীদের সন্ধানে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ধসের ফলে জিনজিং কোল মাইনিং কোম্পানি পরিচালিত খনির বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিসিটিভি বলেছে, পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। সিনহুয়া শুক্রবার বলেছে, জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিস্তারিত তদন্ত করার আহ্বান জানিয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনের খনি ধসে ছয় জন নিহত

আপডেট সময় : ০৫:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩