ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

চীনের জিরো কোভিড নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

  • আপডেট সময় : ০৯:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনের জিরো কোভিড নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির জনগণ। শনিবার দেশজুড়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়।

এসময় শত শত বিক্ষোভকারী ‘প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পদত্যাগ চাই’ বলে স্লোগান দিতে থাকে।

গত বৃহস্পতিবার ঝিনজিয়াং প্রদেশের উরুমকির একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন লাগে। এতে ১০ জন নিহত হয়। আহত হয় আরো নয়জন।

এ ঘটনায় দেশটির জনগণ ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। করোনার বিধি নিষেধের কারণে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনার শিকার দগ্ধদের কাছাকাছি পৌঁছাতে দেরি করে ফেলে। এই ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে বিক্ষোভের সূত্রপাত হয়।

শনিবারের এই বিক্ষোভ আজ রোববার অব্যাহত রয়েছে। বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভকারীরা ক্রোধে ফুঁসে উঠেছে। তারা অগ্নিকাণ্ডে নিহতদের সমাধিতে জড়ো হচ্ছেন এবং বক্তব্য দিচ্ছেন।

সূত্র : সিএনএন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনের জিরো কোভিড নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

আপডেট সময় : ০৯:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২