ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

চীনে এক দিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত : স্বাস্থ্য ব্যুরো

  • আপডেট সময় : ০৪:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের ফের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কঠোর লকডাউন, গণহারে কোভিড পরীক্ষা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ভাইরাসের লাগাম টেনে ধরতে দেশটি কাজ করে যাওয়ার মধ্যেই এ রেকর্ড সৃষ্টি হলো।

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি ডাটা থেকে এ তথ্য জানা যায়।

জাতীয় স্বাস্থ্য ব্যুরো জানায়, চীনে বুধবার ৩১ হাজার ৪৫৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৭ হাজার ৫১৭ জনের কোনো উপসর্গ ছিল না। চীনের ১৪০ কোটি জনসংখ্যার তুলনায় এ আক্রান্তের সংখ্যা অপেক্ষাকৃত কম।

এদিকে বেইজিংয়ের কঠোর জিরো কোভিড পলিসি বজায় রাখতে একেবারে স্বল্প পরিসরে ভাইরাস ছড়িয়ে পড়লেও পুরো নগরী বন্ধ ঘোষণা হতে পারে এবং আক্রান্ত কোনো রোগীর কাছ থেকে অন্য কেউ যাতে আক্রান্ত হতে না পারে সে ক্ষেত্রে আক্রান্তদের একেবারে আলাদা করে রাখা হচ্ছে।

চীনের মেগাসিটি সাংহাইয়ে লকডাউন চলাকালে মধ্য এপ্রিলে এক দিনে ২৯ হাজার ৩৯০ জনকে করোনায় সংক্রমিত হতে দেখা যায়। ওই হিসাবে বুধবারের সংক্রমণ সেটা অতিক্রম করেছে।

সূত্র : বাসস, এএফপি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনে এক দিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত : স্বাস্থ্য ব্যুরো

আপডেট সময় : ০৪:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২