ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

চীনে কোভিড বিরোধী বিক্ষোভ : বিধিনিষেধ আরো শিথিল

  • আপডেট সময় : ১১:১৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লকডাউনের অবসান এবং আরো রাজনৈতিক স্বাধীনতার আহ্বান জানিয়ে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে শুক্রবার শহরগুলোতে কোভিড বিধিনিষেধ, পরীক্ষা এবং কোয়ারেন্টিন বিধান আরো শিথিল করেছে চীন।

চীনের কঠোর কোভিড বিধিনিষেধের ফলে জনগণের মধ্যে যে ক্রোধ এবং হতাশার সৃষ্টি হয়, সপ্তাহান্তে তা বিক্ষোভে রূপ নেয় এবং দেশজুড়ে ছড়িয়ে পড়ে। চীনে এমন বিক্ষোভ কয়েক দশকের মধ্যে দেখা যায়নি।

চীনজুড়ে অস্থিরতার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি শহর কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল করা শুরু করেছে। এর মধ্যে রয়েছে দৈনিক গণ-পরীক্ষা বন্ধ করা। এটি চীনা কর্তৃপক্ষের কঠোর জিরো কোভিড নীতির অধীনে জীবনযাত্রার একটি ক্লান্তিকর অধ্যায়।

একই সময়ে, কর্তৃপক্ষ সড়কে কঠোর নিরাপত্তা, সম্পূর্ণ অনলাইন সেন্সরশিপ এবং গণসমাবেশের ওপর নজরদারিসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানুয়ারিতে জিয়ান শহরে একজন গর্ভবতী নারী পিসিআর পরীক্ষার ফলাফল না থাকায়, হাসপাতালে ভর্তি হতে পারেননি; ফলে তার গর্ভপাত হয়ে যায়।

কোভিড বিধিনিষেধের কারণে চিকিৎসা বিলম্বিত হওয়ায়, চীনে বহু মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্প্রতি ৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়, যে কিনা তার বাবার সাথে কোয়ারেন্টিনে আটকে ছিল।

উত্তর-পশ্চিম অঞ্চলের উরুমকিতে, আগুনে ১০ জনের মৃত্যু হওয়ার পর লকডাউন বিরোধী বিক্ষোভ শুরু হয়। কর্তৃপক্ষ শুক্রবার ঘোষণা করেছে, উরুমকি এলাকার বিপণী কেন্দ্র, হোটেল, রেস্তোরাঁ এবং স্কি রিসোর্টগুলো ধীরে ধীরে খুলে দেয়া হবে।

৪০ লাখের বেশি বাসিন্দার শহরটি, চীনের দীর্ঘতম সময় ধরে লকডাউনের অধীনে থাকা শহরগুলোর মধ্যে একটি। এই শহরের কিছু এলাকা আগস্টের শুরুতে বন্ধ করে দেয়া হয়েছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনে কোভিড বিরোধী বিক্ষোভ : বিধিনিষেধ আরো শিথিল

আপডেট সময় : ১১:১৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২