ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

চীনে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, সাংহাইয়ে পুলিশের সাথে সংঘর্ষ

  • আপডেট সময় : ১১:০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • / 119
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনে কোভিড নিয়ন্ত্রণবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাংহাইয়ে প্রতিবাদকারীদের সাথে পুলিশের সংঘর্ষও হয়েছে। আজ সোমবার তৃতীয় দিনের মতো চীনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চীনের কঠোর কোভিড-১৯ বিধিনিষেধও অব্যাহত রয়েছে।

সাংহাইয়ে কয়েক শ’ লোক পুলিশের সাথে সংঘর্ষে অংশ নেয়। পুলিশও বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে।

এক দশক আগে প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর চীনে এ ধরনের বিক্ষোভ আর কখনো হয়নি। প্রত্যন্ত পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের রাজধানী উরুমকিতে আগুনে ১০ জনের মৃত্যু এবং ৯ জনের আহত হওয়ার পর বিক্ষোভ আরো ছড়িয়ে পড়ে। কোভিড-১৯ বিধিনিষেধের সাথে এই মৃত্যুর সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে।

বিক্ষোভকারীরা চীনা প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছে।

শাউন জিয়াও নামের এক বিক্ষোভকারী চীনের বৃহত্তর নগরী সাংহাইয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, ‘আমি আমার দেশকে ভালোবাসি বলেই বিক্ষোভে নেমেছি। তবে আমার সরকারকে ভালোবাসি না।… আমি স্বাধীনভাবে চলাফেরা করতে চাই, কিন্তু পারছি না। আমাদের কোভিড-১৯ নীতি একটি খেলা। এটা বিজ্ঞান বা বাস্তবতার ভিত্তিতে প্রণীত নয়।’

তিন বছর আগে উহান নগরীতে প্রথম কোভিড ধরা পড়ার পর চীনে এখনো কঠোরভাবে বিধিনিষেধ আরোপ করা রয়েছে। এখনো কঠিন লকডাউন, গণপরীক্ষা ইত্যাদির ফলে লোকজনের জীবন বেশ দুর্বিসহ হয়ে ওঠেছে।

সূত্র : আলজাজিরা ও সিএনএন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, সাংহাইয়ে পুলিশের সাথে সংঘর্ষ

আপডেট সময় : ১১:০৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২