ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

চীনে বাড়ছে সংক্রমণ; শহরগুলোতে রাস্তাঘাটে মানুষ অল্প

  • আপডেট সময় : ১১:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • / 142
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনের প্রধান শহরগুলোর রাস্তাগুলো খুব শান্ত ছিল সোমবার। লোকজন উত্তর থেকে দক্ষিণে শহুরে কেন্দ্রগুলোকে আঘাতকারী কোভিড-১৯ সংক্রমণের ঢেউ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বাড়িতেই অবস্থান করেছ।

দেশটির প্রধান মহামারী বিশেষজ্ঞ উ জুনিউর মতে, এই শীতে চীনে তিন দফায় কোভিড সংক্রমণ দেখা দেবে বলে ধারণা করা হচ্ছে। এটি তার মধ্যে প্রথমটি।

চীন ৭ ডিসেম্বরের পর থেকে কোভিডে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর দেয়নি। সে সময় দেশটি অভূতপূর্ব জন প্রতিবাদের পরে জিরো কোভিড নীতি সংক্রান্ত বেশিরভাগ বিধিনিষেধ স্থগিত করে। প্রেসিডেন্ট শি জিনপিং জিরো কোভিড নীতিকে ব্যাপকভাবে সমর্থন করেন।

জিরো কোভিড নিষেধাজ্ঞা শিথিল করার অংশ হিসেবে ভাইরাসের মাস টেস্টিং বন্ধ হয়েছে। সংক্রমণের সরকারি সংখ্যা সংক্রমণের সম্পূর্ণ বিষয়টি ধারণ করতে পারে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। ১৭ ডিসেম্বর চীনে প্রায় ২ হাজার ৯৭ জনের উপসর্গযুক্ত নতুন কোভিড সংক্রমণের খবর দিয়েছে।

বেইজিংয়ে অত্যন্ত সংক্রমণযোগ্য ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ইতোমধ্যেই ক্যাটারিং থেকে পার্সেল ডেলিভারি পর্যন্ত পরিষেবাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। ২ কোটি ২০ লাখ বাসিন্দার শহরটি জুড়ে কবরস্থানগুলো কর্মীর অভাবে চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে। কারণ শ্রমিক এবং চালকেরা অসুস্থ হয়ে পড়েছেন।

ঝাং নামের একজন বাসিন্দা বলেছেন, চেংডুতে রাস্তাগুলো জনশূন্য ছিল কিন্তু পরিষেবাগুলো সংক্রমণের সাম্প্রতিক বৃদ্ধির সাথে খাপ খাইয়ে নিতে শুরু করার পরে খাদ্য সরবরাহের সময়ের ব্যাপারটি উন্নত হচ্ছিল।

অ্যান্টিজেন পরীক্ষার কিটগুলো পাওয়া এখনো কঠিন। তবে তিনি বলেছেন, তাকে বলা হয়েছিল, তিনি সম্প্রতি যে কিটগুলো অর্ডার করেছিলেন সেগুলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনে বাড়ছে সংক্রমণ; শহরগুলোতে রাস্তাঘাটে মানুষ অল্প

আপডেট সময় : ১১:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২