ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ২জনের প্রাণহানি, আহত ৩৪

  • আপডেট সময় : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে দুই জনের প্রাণহানি হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আারো ৩৪ জন। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানায়, রোববার বিকেলে উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশের পানশান এলাকার একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। খবর এএফপি’র।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিসিটিভি জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিসিটিভি জানায়, আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
সিসিটিভি প্রকাশিত ভিডিও ও ফটোগুলিতে কারখানা থেকে ঘন ধোঁয়ার কুন্ডলী ও অগ্নি শিখা বের হতে এবং প্ল্যান্টের বাইরে হেলমেট পরিহিত একদল দমকলকর্মীকে দেখা গেছে।
সিসিটিভি জানিয়েছে, আগুন নেভানোর জন্য ৩৩০ জনেরও বেশি দমকলকর্মী পাঠানো হয়েছে।
ডিসেম্বরে, উত্তর-পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলে একটি সোনার খনিতে ১৮ জন মানুষ মাটির নিচে আটকা পড়েন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ২জনের প্রাণহানি, আহত ৩৪

আপডেট সময় : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩