ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

চীন পুনরায় দ. কোরিয়ার নাগরিকদের ভিসা প্রদান শুরু করবে

  • আপডেট সময় : ০৩:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 117
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীন আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পুনরায় দক্ষিণ কোরিয়ার নাগরিকদের স্বল্পমেয়াদী ভিসা প্রদান শুরু করতে যাচ্ছে। বুধবার সিউলে চীনা দূতাবাস এ কথা জানিয়েছে।

খবর এএফপি’র।

চীনা নাগরিকদের ওপর কোভিড সংক্রান্ত ভ্রমণ নিষেধাজ্ঞা অবসানে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সিদ্ধান্তের পর বেইজিংয়ের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হলো। চীনের নাগরিকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করায় বেইজিংয়ের পক্ষ থেকেও এমন পাল্টা পদক্ষেপ নেয়া হয়।

চীনা দূতাবাস তাদের অফিসিয়াল ওয়েচ্যাট অ্যাকাউন্টে বলেছে, ব্যবসা, ট্রানজিট এবং ব্যক্তিগত বিভিন্ন কাজে কোরিয়ার নাগরিকদের চীন সফরের জন্য সিউলে থাকা চীনা দূতাবাস ও অন্যান্য কনস্যুলেট শনিবার থেকে আবারো স্বল্পমেয়াদী ভিসা দেয়া শুরু করবে।

সম্প্রতি চীনে মহামারি করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় দক্ষিণ কোরিয়া ও জাপান এ ভাইরাসের হাত থেকে রেহাই পেতে দেশটির নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের করে। এর ফলে বেইজিং গত মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের নাগরিকদের ভিসা-মুক্ত ট্রানজিট বাতিল করে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীন পুনরায় দ. কোরিয়ার নাগরিকদের ভিসা প্রদান শুরু করবে

আপডেট সময় : ০৩:২৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩