ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

চুয়েট-কুয়েট-রুয়েট নিয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার পক্ষে বুয়েট

  • আপডেট সময় : ০৬:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • / 364
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটের একাডেমিক কমিটির এক মিটিং শেষে এ সংক্রান্ত একটি প্রস্তাব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ ক্ষেত্রে ভর্তির নেতৃত্ব বুয়েটের হাতে রাখার শর্ত জুড়ে দেয়া হয়েছে। যদিও বুয়েটের একক কর্তৃত্ব মেনে নিতে রাজি নয় অন্য বিশ্ববিদ্যালয়গুলো।

বর্তমানে দেশে বিশ্ববিদ্যালয়ভিত্তিক আলাদা পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে বিভাগ পর্যায়েও ভর্তি পরীক্ষার আয়োজন করে থাকে। এতে শিক্ষার্থীদের অনেক পরিমাণ অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তি ও হয়রানি পোহাতে হয়। শিক্ষার্থীদের কষ্ট থেকে রেহাই দিতে কেন্দ্রীয়ভাবে এক বা একাধিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নেয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও একাধিকবার এ অভিপ্রায় ব্যক্ত করেন। এজন্য চলতি বছর একাধিকবার বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে মিটিং করলেও ফেব্রুয়ারি মাসে সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নেয় বুয়েটের একাডেমিক কাউন্সিল।

তবে এবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (রুয়েট) নিয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেয়ার জন্য ইউজিসিকে প্রস্তাব পাঠিয়েছে বুয়েট। ১১ই নভেম্বর বুয়েটের একাডেমি কমিটির মিটিং শেষে এই প্রস্তাব পাঠায় বিশ্ববিদ্যালয়টি তবে এক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দিয়েছেন তারা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চুয়েট-কুয়েট-রুয়েট নিয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার পক্ষে বুয়েট

আপডেট সময় : ০৬:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০