ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

‘ছাত্রদের পক্ষের ছাত্র-জনতাকে চিনে রাখতে হবে’

  • আপডেট সময় : ০৭:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের মুখে পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। এর পরই আড়ালে চলে যান আওয়ামী লীগের সব নেতা কর্মী। তাদের সঙ্গে ঘনিষ্টতায় ছিলেন শোবিজের একাধিক তারকা শিল্পী।
শুধু তাই নয়, দলীয় ট্যাগে ছাত্রদের আন্দোলন দমাতে তাদের বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন তারা।

সম্প্রতি সামাজিকমাধ্যমে ফাঁস হয় ‘আলো আসবেই’ নামে শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন। যেই গ্রুপে গ্রুপে নজর রাখা হতো ছাত্র-জনতার আন্দোলনের ওপর। শুধু তাই নয়, সেখানে তারা আলোচনা করত কোথায়, কী করবে।

আন্দোলনকে কেন্দ্র করে খোলা এই গ্রুপের অ্যাডমিন ছিল সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। এই গ্রুপের ১৭০টির মতো স্ক্রিনশট ঘুরছে সামাজিকমাধ্যমে।

গ্রুপটির এক কথোপথনে বৈষম্যবিরোধী এই আন্দোলনে যারা ছাত্র-জনতার পক্ষে ছিলেন তাদের সবাইকে চিনে রাখতে বলেছিলেন চিত্রনায়ক রিয়াজ। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে থাকা শিল্পীদের একটি ছবি শেয়ার করে একথা বলেন তিনি।

গ্রুপটিতে তার কথোপকথন ছিল এমন- ‘কমেন্ট করার প্রয়োজন নাই, শুধু চিনে রাখি। ’ এছাড়াও গ্রুপে থাকা সকল বন্ধুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আলো আসবেই। সময়টা আমাদের প্রতিকূলে। এই সময় কাউকে আঘাত করে বলা যাবে না বা করা যাবে না। যেকোন মূল্যে এই আন্দোলন দ্রুত থামাতে হবে। সোশ্যাল মিডিয়ায়, একজন আরেকজনকে সাপোর্ট দিতে হবে। একজনের যে কোনো বিপদে সবাইকে একসঙ্গে ঝাপিয়ে পড়তে হবে। সবাই মিলে এক আত্মা এক প্রাণ হতে হবে, তাহলে আমরা সবাই মিলে এ তুফান পাড়ি দিতে পারব। ’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দুই ভাগে বিভক্ত হন শিল্পীরা। গণআন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে ছিলেন একদল শিল্পী, ঠিক সেদিনই অন্য একটি দল গিয়েছিলেন পোড়া বিটিভি দেখতে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ছাত্রদের পক্ষের ছাত্র-জনতাকে চিনে রাখতে হবে’

আপডেট সময় : ০৭:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪