ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

জনগণের আস্থা অর্জন করুন : পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • / 305
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস পুলিশ ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আধুনিক সময়ের জন্য নাগরিক সেবার ধারনাকে অগ্রাধিকার দিয়ে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, যাতে পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারে।’

তিনি আরো বলেন, পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে, কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কোনো দুর্যোগ মোকাবেলা, সন্ত্রাস দমন ও অন্যান্য কাজে যায় তখন জনগণের সহযোগিতা অপরিহার্য।

শেখ হাসিনা যেকোনো বিপদের সময় জনগণ যাতে নিরাপদ বোধ করে তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেন। তিনি বলেন, ‘সেটা মাথায় রেখে পুলিশকে পেশাদারিত্ব ও সহানুভূতির সাথে জনগণের আস্থা অর্জন করতে হবে।’

প্রধানমন্ত্রী এক বছর মেয়াদি এএসপি প্রবেশনার প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পাঁচ সহকারী পুলিশ সুপারের (এএসপি) হাতে পুরস্কার তুলে দেন।

‘শ্রেষ্ঠ শিক্ষানবিশ’ পুরস্কার পেয়েছেন সাকিবুল আলম ভূঁইয়া এবং ‘শ্রেষ্ঠ একাডেমিক পারফর্মার’ হয়েছেন জাহাঙ্গীর কবির। রাসেল রানা ‘বেস্ট শ্যুটার’, সাজ্জাদুর রহমান ‘বেস্ট হর্সম্যানশিপ’ এবং শুভ্র দেব ‘বেস্ট ইন-ফিল্ড পারফর্মার’-এর পুরস্কার লাভ করেন।

এর আগে শেখ হাসিনা কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

পুলিশ একাডেমিতে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) আবু হাসান মুহাম্মদ তারিক তাকে স্বাগত জানান।
সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনগণের আস্থা অর্জন করুন : পুলিশের উদ্দেশে প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩