ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

জাতিসংঘ রোহিঙ্গাদের ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছে,এটি সরকারের চরম ব্যর্থতাঃ রিজভী

  • আপডেট সময় : ০২:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
  • / 311
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেছেন, ওবায়দুল কাদের সাহেবরা জাতীয় ঐক্য চাইবেন না, কারণ তারা রোহিঙ্গা সঙ্কটের সমাধান চান না। রোহিঙ্গা নিয়ে রাজনীতি করে তারা আরো বেশ কিছুটা সময় ক্ষমতায় টিকে থাকা যায় কিনা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বিএনপি না থাকলেও সমস্যা নেই। কারণ এই ইস্যুতে এখন জাতীয় ঐক্য হয়ে গেছে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব বলেন। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, দেশের রাজনীতি, বিরোধী দল ও দলের নেতানেত্রীসহ নানা বিষয়ে অলীক মনগড়া, ভিত্তিহীন কাব্যকাহিনী রচনা করে দেশে-বিদেশে অপপ্রচার দীর্ঘদিন ধরে সুবীর ভৌমিক নামে এক বিদেশী সাংবাদিক। তার এই অপপ্রচার ও মিডিয়া সন্ত্রাস চালাতে ওই বিদেশী সাংবাদিকদের সাথে দেশীয় কিছু সাংবাদিকও জড়িত বলে মন্তব্য করে রিজভী বলেন, সুবীর ভৌমিক নিজ দেশসহ আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। কখনো বাংলাদেশে এসে অথবা নিজ দেশ থেকে বাংলাদেশের বিভিন্ন ইন্সটিটিউশন, বিরোধী নেতানেত্রীদের বিরুদ্ধে অবাস্তব ষড়যন্ত্রগাঁথা গল্প তৈরি করে বাংলাদেশসহ বিশ্বব্যাপী তা প্রচার করছেন। দেশ-বিদেশের মানুষের মধ্যে একটা ভয়ানক বিভ্রান্তি তৈরি করাই এই অপপ্রচারের উদ্দেশ্য।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরফত আলী সপু, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।

রুহুল কবির রিজভী লিখিত বক্তব্যে বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার গত ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের মাধ্যমে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে এখন রোহিঙ্গা ইস্যুটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। রোহিঙ্গাদের এই বিশাল জনগোষ্ঠীকে কুটনৈতিক উপায়ে মিয়ানমারে ফেরত পাঠানোর কোনো উদ্যোগ গ্রহণে তৎপর নয় সরকার। জাতিসংঘ রোহিঙ্গাদের ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছে। এটা সরকারের চরম ব্যর্থতা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতিসংঘ রোহিঙ্গাদের ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছে,এটি সরকারের চরম ব্যর্থতাঃ রিজভী

আপডেট সময় : ০২:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭