ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

জাতিসঙ্ঘের নতুন সিদ্ধান্ত : মিয়ানমারের সামরিক জান্তা ও তালেবান সরকার দূত পাঠাতে পারবে না

  • আপডেট সময় : ১১:১৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • / 175
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মিয়ানমারের সামরিক সরকার এবং আফগানিস্তানের তালেবান নেতারা নিউ ইয়র্কে অবস্থিত জাতিসঙ্ঘে দূত পাঠাতে পারবে বলে আগে গ্রহণ করা সিদ্ধান্ত অনুমোদন করা স্থগিত করেছে। ফলে দেশ দুটির সাবেক সরকারের আমলে নিয়োগ করা দূতরাই বহাল থাকবেন। এছাড়া প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপ দাবি করায়, লিবিয়ার জাতিসঙ্ঘ আসনটির ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রাখা হয়েছে।

১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সর্বসম্মতভাবে শুক্রবার এই সিদ্ধান্তে উপনীত হয়।

এর ফলে মিয়ানমার, আফগানিস্তান ও লিবিয়ার বর্তমান সরকারের বৈশ্বিক স্বীকৃতি লাভের পথে বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হলো।

মিয়ানমারের সামরিক শাসকেরা গত বছর গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী আং সান সুচিকে উৎখাত করার পর থেকে দেশটির জাতিসঙ্ঘ দূত নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কিন্তু জাতিসঙ্ঘের এই সিদ্ধান্তের ফলে সুচি সরকারের আমলে নিযুক্ত দূত কিয়াও মোই তুনই তার পদে বহাল থাকছেন।

একইভাবে আফগানিস্তানের আসনটিতে বহাল থাকবেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানির আমলে নিযুক্ত কর্মকর্তা। ২০২১ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে প্রত্যাহার হওয়ার পর কাবুল তাকে বরখাস্ত করেছিল।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতিসঙ্ঘের নতুন সিদ্ধান্ত : মিয়ানমারের সামরিক জান্তা ও তালেবান সরকার দূত পাঠাতে পারবে না

আপডেট সময় : ১১:১৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২