ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জামায়াত আমিরকে গ্রেফতারে ভারপ্রাপ্ত আমিরের নিন্দা

  • আপডেট সময় : ১০:৪৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ডে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

অধ্যাপক মুজিবুর রহমান ওই বিবৃতিতে বলেন,১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে তার নিজ বাসা থেকে পুলিশ অন্যায়ভাবে আটক করেছে। ১৩ ডিসেম্বর তাকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষ জিজ্ঞাসাবাদের নামে এবং তাকে হয়রানির উদ্দেশে ১০ দিনের রিমান্ড আবেদন করে। বিজ্ঞ আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন, যা উচ্চ আদালতের নির্দেশনার পরিপন্থী।

বিবৃতিতে তিনি আরো বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনো গোপন সংগঠনের সাথে তার কোনো সম্পর্ক, সংশ্লিষ্টতা নেই। জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে রাজনীতি করে। ডা. শফিকুর রহমানের সকল তৎপরতা প্রকাশ্য। তিনি বিগত বন্যায় সিলেটসহ সারা দেশে বন্যার্তদের মাঝে ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়েছেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে তিনি তাৎক্ষণিক জরুরি আর্থিক ও ত্রাণ সহায়তা এবং গৃহ সামগ্রীসহ ব্যাপক পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেন। পঞ্চগড়ের নৌকা ডুবিতে নিহত অমুসলিমদের পাশে তিনি আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন। তার এ সকল মানবিক ও সামাজিক ত্রাণ তৎপরতা জাতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, ১০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এই আন্দোলনকে বাধাগ্রস্ত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই তাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, গ্রেফতার, হয়রানি, জেল-জুলুম ও নির্যাতন চালিয়ে জনগণের আন্দোলন দমানো যাবে না। আমরা রিমান্ড বাতিল করে অবিলম্বে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের মুক্তি দাবি করছি।

-প্রেস বিজ্ঞপ্তি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়াত আমিরকে গ্রেফতারে ভারপ্রাপ্ত আমিরের নিন্দা

আপডেট সময় : ১০:৪৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২