ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন

  • আপডেট সময় : ০২:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালত প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির পৃথক দুই মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন মেলেনি। এদিন আদালতে কর ফাঁকির মামলায় তার জামিন নামঞ্জুর করেছেন আদালত। এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলাতেও রুদ্ধদ্বার শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে তিনি আদালতে আসেন। এসময় তার সাথে বিপুল সংখ্যাক নেতাকর্মীদের দেখা যায়।

এর মধ্যে কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ-১০ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

এদিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে-৭ রুদ্ধদ্বার শুনানি হয়। সেখানেও তার জামিন নামঞ্জুর হয়।

দুই মামলাতেই জামিন নামঞ্জুরের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একইসঙ্গে আদালত কারাবিধি অনুযায়ী সাবেক এই এমপির ডিভিশন, চিকিৎসা, ব্যক্তিগত গাড়িতে যাতায়াত ও পরোয়ানা ফেরতের আবেদন মঞ্জুর করেন।

জানা যায়, কর ফাঁকির অভিযোগ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ২০০৭ সালে তার বিরুদ্ধে গুলশান থানায় পৃথক দুইটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে পৃথক দুই তিন বছর ও পাঁচ বছর মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

এছাড়া অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন

আপডেট সময় : ০২:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫