ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জামিন পেলেন ইশরাক

  • আপডেট সময় : ০৯:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর মতিঝিলে গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

ইশরাকের আইনজীবী মহিউদ্দিন চৌধুরি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ৬ এপ্রিল মতিঝিল থেকে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। গ্রেফতারের পরই তাকে আদালতে হাজির করা হয়েছিল। তখন পুলিশ জানিয়েছিল, গাড়ি পোড়ানোর পুরনো একটি মামলায় ইশরাককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তখন ইশরাকের আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তামান্না ফারহার আদালত। এরপর একই বছরের ১২ এপ্রিল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে আবারো ইশরাকের জামিন আবেদন করা হয়। তখন শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। এরপর থেকে এ মামলায় জামিনে ছিলেন ইশরাক।

এরপর গত বছরের ৫ ডিসেম্বর তিনি আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গাড়ি পোড়ানোর সেই মামলায় বলা হয়, ২০২০ সালের ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচাল করার লক্ষ্যে আসামিরা বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পুড়িয়ে মারার জন্য গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

মতিঝিল থানায় মামলাটি করেছিলেন পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান ভূঁইয়া। এতে ইশরাকসহ ৪২ জনকে আসামি করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামিন পেলেন ইশরাক

আপডেট সময় : ০৯:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩