ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান ব্রাহ্মণবাড়িয়ায় অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রেল ও সড়ক অবরোধ ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, তেলবাহী জাহাজে আগুন মজুরি বৃদ্ধির ঘোষণায় গাজীপুরে কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা

জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন

  • আপডেট সময় : ০৫:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।

আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়েছে বলে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধার আইনজীবী হেলাল উদ্দিন আজ জানিয়েছেন ।

মৃধার প্রধান আইনজীবী মোহাম্মদ সৈয়দ আহমেদ রেজা বলেছেন, আপিল বিভাগের চেম্বার জজ আগামী রোববার এই আবেদনের ওপর শুনানি নিতে পারেন।

গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আদেশ দিয়েছিলেন দলের চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

আহমেদ রেজা বলেন, হাইকোর্ট বিভাগ যুক্তিতর্ক না শুনেই আদেশ দিয়েছেন।

গত ১৯ জানুয়ারি নিম্ন আদালত জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন। ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। সেইসাথে রুল দেন কেন নিম্ন আদালতের আদেশ বাতিল ঘোষণা করা হবে না? জিয়াউল হক মৃধা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলেন আদালত।

গত বছরের ১৭ সেপ্টেম্বর মৃধাকে জাতীয় পার্টি প্রধানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন

আপডেট সময় : ০৫:৫১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩