ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জুডিশিয়াল কমপ্লেক্সে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল : দাবি ইমরান খানের

  • আপডেট সময় : ১০:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন যে ইসলামাবাদের জুডিশিয়াল কমপ্লেক্সে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

রোববার বিকেলে জামান পার্কের বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, শনিবার ইসলামাবাদে জুডিশিয়াল কমপ্লেক্সে তোশাখানা মামলার শুনানিতে অংশ নিতে গিয়েছিলেন। কিন্তু তিনি গাড়ি থেকে নামেননি। কারণ সেখানে ‘অজ্ঞাত ব্যক্তিরা’ অবস্থান করছিল তাকে হত্যা করার জন্য।

পিটিআই প্রধান বলেন, ‘আমি যদি সেখান থেকে সরে না যেতাম, তাহলে পুলিশ, রেঞ্জার্স ও অজ্ঞাত ব্যক্তিরা আমার দলের নেতাকর্মীদের উস্কানি দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ত এবং সুযোগ বুঝে আমাকে হত্যা করত।’

ইমরান খান এই পরিকল্পনার নির্দেশদাতা হিসেবে বর্তমান ক্ষমতাসীন পিএমএল-এন নেত্রী মরিয়ম নওয়াজকে দায়ী করেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ক্ষমতাসীনরা সংযত না হলে গদি হাতছাড়া হয়ে যাবে।’

সূত্র : ডন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুডিশিয়াল কমপ্লেক্সে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল : দাবি ইমরান খানের

আপডেট সময় : ১০:৫২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩