ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

জেসমিনের শরীরে জখমের চিহ্ন, মস্তিষ্কে রক্তক্ষরণ

  • আপডেট সময় : ০৪:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • / 238
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেফাজতে নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণের কারণেই হয়েছে এবং তার শরীরে সামান্য জখমের চিহ্ন পেয়েছেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

সোমবার ময়নাতদন্ত টিমের প্রধান ডা. কফিল উদ্দিন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

ডা. কফিল উদ্দিন আরো জানান, ময়নাতদন্তের সময় তিনজন চিকিৎসক উপস্থিত ছিলেন। তারা নিহতের মাথায় রক্তক্ষরণ ও কপালে সামান্য জখম দেখতে পেয়েছেন।

উল্লেখ্য, গত ২২ মার্চ সকালে সুলতানা জেসমিনকে অফিসে যাওয়ার পথে শহরের মুক্তির মোড় এলাকা থেকে আটক করে র‌্যাব। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে নেয়া হয়। রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ সকালে তিনি মারা যান। পরের দিন ২৫ মার্চ রামেকে ময়নাতদন্ত শেষে বিকেলে নওগাঁ সরকারি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এদিকে র‌্যাবের ভাষ্য অনুযায়ী জেসমিনকে নওগাঁ থেকে আটক করা হয়েছিল স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক এনামুল হকের অভিযোগের ভিত্তিতে ও তারই উপস্থিতিতে। আটকের পরদিন ২৩ মার্চ এনামুল হক নগরীর রাজপাড়া থানায় ডিজিটাল আইনে মামলা করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেসমিনের শরীরে জখমের চিহ্ন, মস্তিষ্কে রক্তক্ষরণ

আপডেট সময় : ০৪:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩