ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ-ভারত জ্বালানি পাইপলাইন : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১১:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশ যখন জ্বালানি সঙ্কটের মধ্যে রয়েছে, তখন বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শনিবার দুই প্রতিবেশী দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতার অংশ হিসেবে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার আন্তঃসীমান্ত ‘ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এর মাধ্যমে ভারত থেকে পেট্রোলিয়াম বিশেষ করে ডিজেল আমদানি করবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নবনির্মিত পাইপলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হাসিনা তার সরকারি বাসভবন গণভবন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে তার কার্যালয় থেকে সংযুক্ত ছিলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত উভয় দেশই সাম্প্রতিক অতীতে অনেক সম্ভাবনাকে বাস্তবায়িত করেছে।

তিনি বলেন, ‘আমরা আমাদের দ্বিপক্ষীয় সমস্যাগুলো একে একে সমাধান করেছি।

উভয় প্রতিবেশী দেশ তাদের উন্নয়নে একসাথে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ভারত থেকে আমাদের উন্নয়নে সহযোগিতা পাচ্ছি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন উদ্বোধনের ফলে বাংলাদেশ বিভিন্নভাবে উপকৃত হবে।

তিনি আরো বলেন, ‘এই পাইপলাইনে ভারত থেকে ডিজেল আমদানির ফলে ব্যয়ের উল্লেখযোগ্য হার হ্রাস পাবে।’

দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় ডিজেলের সরবরাহ স্থিতিশীল থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ-ভারত জ্বালানি পাইপলাইন : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩