ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

ঝড়ের কবলে থাই যুদ্ধজাহাজ, নিখোঁজ ৩১

  • আপডেট সময় : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

থাইল্যান্ডের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ‍ডুবে ৩১ জন নৌসেনা নিখোঁজ হয়েছেন বলে বাহিনীটি জানিয়েছে। রোববার থাইল্যান্ডের উপসাগরে ঝড়ের কবলে পড়ে ওই যুদ্ধজাহাজটি ডুবে যায়।

নিখোঁজ নাবিকদের উদ্ধার করতে থাইল্যান্ডের সামরিক বাহিনী হেলিকপ্টার, বিমান ও জাহাজ পাঠিয়েছে।

সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়্যাল থাই নৌবাহিনীর মতে, রোববার গভীর রাতে এইচটিএমএস সুখোথাই ১০৬ জনকে বহন করছিল। এ সময় যুদ্ধজাহাজটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে তারা ৭৫ জন ক্রুকে উদ্ধার করেছেন কিন্তু ৩১ জন এখনো উত্তাল সমুদ্রে নিখোঁজ রয়েছেন।

এদিকে উদ্ধারকারী ক্রুরা জীবিতদের খুঁজে বের করার জন্য রাতভর কাজ করেছে এবং সোমবার অভিযান অব্যাহত রয়েছে বলেও নৌবাহিনী জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটি প্রচুয়াপ খিরি খান প্রদেশের ব্যাং সাফান থেকে মাত্র ৩২ কিলোমিটার (২০ মাইল) পশ্চিমে টহলরত অবস্থায় ছিল। পরে রোববার রাতে জাহাজটি ঝড়ের কবলে পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটির মধ্যে পানি উঠে যাওয়ার পর এর কাঠামো পানিতে ভরে যায় এবং ইঞ্জিন রুমে শর্ট-সার্কিটের ঘটনা ঘটে।
সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝড়ের কবলে থাই যুদ্ধজাহাজ, নিখোঁজ ৩১

আপডেট সময় : ০৮:৫০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২