ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে আরিফ হোসেন জমি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে যখম !

  • আপডেট সময় : ০২:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭
  • / 256
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার ১০ নম্বর নামক স্থানে আরিফ হোসেন (৪৫) নামের এক জমি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আরিফ হোসেন সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের মৃত মহিউদ্দিন মন্ডলের ছেলে। বর্তমানে ওই ব্যবসায়ী ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ছোট ভাই আমির হোসেন বাদী হয়ে ১৪ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে জানা যায়, জমি বেচা কেনাকে কেন্দ্র করে একই এলাকার খলিলের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল আরিফের। মধুপুর বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিল আরিফ হোসেন। পথিমধ্যে ১০ নম্বর নামক স্থানে পৌছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা শওকত, রাজ্জাক ও খলিল তার মোটর সাইকেলের গতিরোধ করে মারধর শুরু করে।

এক পর্যায়ে আরিফ হোসেন মোটর সাইকেল থেকে রাস্তায় পড়ে গেলে এলোপাতাড়ি কোপাতে থাকে আসামীরা। আরিফের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামীরা আরিফের নিকট থাকা নগদ টাকা, ব্যাংকের চেক ও মোটর সাইকেলের কাগপত্র নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে আরিফকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, আরিফ হোসেন মারধরের ঘটনায় আমিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে আরিফ হোসেন জমি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে যখম !

আপডেট সময় : ০২:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭