ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঝিনাইদহে বিএনপি অফিসে জরুরী সভা করার সময় ছাত্রদলের আহবায়কসহ ৯ নেতা আটক

  • আপডেট সময় : ০২:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
  • / 271
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আননসহ ৯ নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিএনপি অফিসে জরুরী সভা করার সময় পুলিশ তাদের আটক করে নিয়ে যায়। তবে পুলিশ বলছে তারা আটক না গ্রেফতার তা পরে জানানো হবে।

আটককৃতরা হলেন, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোকন, ঝিনাইদহ কেসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন, ছাত্র নেতা সবুজ, মানিক, যুবদল নেতা হিমেল ও ইকবাল।

ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা আটকের নিন্দা জানিয়ে বলেন, ডাঃ কে আহম্মেদ পৌর কমিউনিটি সেন্টারে বুধবার বিএনপির প্রতিনিধি সভা চলার সময় ভাংচুর করা হয়।

ভাংচুরের ক্ষতিপুরণ দেওয়ার বিষয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভা করছিলেন। বৃহস্পতিবার দুপুরে সদর থানার পুলিশ অফিসে ঢুকে নেতাকর্মীদের আটক করে নিয়ে যান। এদিকে আটকের বিষয়ে পুলিশ এখনো কোন সিদ্ধান্ত গ্রহন করেনি বলে জানান সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার।

তবে ঝিনাইদহ ডাঃ কে আহম্মেদ পৌর কমিউনিটি সেন্টার ভাংচুরের বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ মোঃ মসিউর রহমান বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের আটকের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবী জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে বিএনপি অফিসে জরুরী সভা করার সময় ছাত্রদলের আহবায়কসহ ৯ নেতা আটক

আপডেট সময় : ০২:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭