ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

টার্মিনাল বাদে অন্য কোথাও টোল নেয়া যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ০৮:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, টার্মিনাল বাদে অন্য কোথাও টোল নেয়া যাবে না।

তিনি বলেন, বাস কিংবা ট্রাকের মালিক ও শ্রমিক সমিতি একটা টোল নিয়ে থাকেন, তারাই সেটা নির্ধারণ করেন। সেটা টার্মিনাল ছাড়া কোনো জায়গা থেকে নেয়া যাবে না। এ বিষয়ে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভা হয়। এ সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পৌর ও সিটি করপোরেশন এলাকার জন্য এ বিষয়ে একটি প্রজ্ঞাপন হবে। প্রজ্ঞাপন দেয়ার পর টোল আদায়ের বিধি না মানলে আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি চাঁদাবাজির মামলাও করা হবে।

মন্ত্রী আরো বলেন, ড্রাইভার ও শ্রমিকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়া বিআরটিএ’র জনবল বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কারণ অবৈধ ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল গুলোকে বিআরটিএ’র আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেলমেটের মান নির্ধারণের জন্য বিআরটিএ ও বিএসটিআইয়ের সমন্বয়ে নির্ধারিত হেলমেটের বাইরে কেউ অন্য হেলমেট পরতে পারবে না।

সূত্র : ইউএনবি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টার্মিনাল বাদে অন্য কোথাও টোল নেয়া যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২