ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু আগামী ২০ অক্টোবর রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুড়িগ্রামে ডিবি পরিচয়ে প্রতারণা, ভুয়া পুলিশ সদস্য আটক টানা ছয় ম্যাচ জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড হাজং ভাষার সুরক্ষায় বই প্রকাশ করলেন ডেপুটি স্পিকার কায়সার শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার

ট্রাম্পকে ভোটের চ্যালেঞ্জ জানালেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি

  • আপডেট সময় : ০৩:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালি ঘোষণা করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার দল রিপাবলিকান পার্টির মনোনয়ন চাইবেন। এটা ভারতীয় বংশোদ্ভূত নিকির এক সময়ের নেতা ডোনাল্ড ট্রাম্পের প্রতি এক স্পষ্ট ইংগিত। ট্রাম্প ছয় বছর আগে তাকে জাতিসঙ্ঘে মার্কিন দূত পদে নিয়োগ করেছিলেন।

ভারতের পাঞ্জাব থেকে যাওয়া অভিবাসী মা-বাবার ৫১ বছর বয়সী এই মেয়ে এক ভিডিও প্রকাশ করে বলেছেন, ‘এখন সময় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বের।’

টুইটারে নির্বাচনী প্রচারের এক ভিডিও পোস্টে তিনি বলেন, ‘এখন পিছিয়ে থাকার সময় নয়। এখন সময় একটি শক্তিশালী ও গর্বিত আমেরিকার।’

গত নভেম্বরে তার সাবেক নিয়োগকারী ডোনাল্ড ট্রাম্প তার মনোনয়ন প্রচেষ্টা শুরু করার পরে নিকি হ্যালি দ্বিতীয় প্রধান রিপাবলিকান প্রার্থী যিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের সমর্থন চাইছেন।

অন্যদিকে তিনি হলেন তৃতীয় ভারতীয়-আমেরিকান যিনি রাষ্ট্রপতি হতে চান।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পকে ভোটের চ্যালেঞ্জ জানালেন ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি

আপডেট সময় : ০৩:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩