ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

ট্রাম্পের আগেই ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র মৃত্যু ঘটবে : খামেনি

  • আপডেট সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
  • / 232
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগেই কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র মৃত্যু ঘটবে।

তিনি বুধবার বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষের এক সমাবেশে এ কথা বলেন।

খামেনি বলেন, এই পরিকল্পনা মোকাবেলার পথ হচ্ছে ফিলিস্তিনি জাতি ও সংগঠনগুলোর সাহসিকতাপূর্ণ প্রতিরোধ ও জিহাদ এবং মুসলিম বিশ্বের সমর্থন।

মার্কিন গুণ্ডা ও দস্যুদের মাধ্যমে কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রকাশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মার্কিনীরা ফিলিস্তিন-বিরোধী এই পরিকল্পনার একটি বড় নাম দিয়ে এখন এটা ভাবছে যে তাদের পরিকল্পনা সফল হবে। কিন্তু বাস্তবে তারা বোকামিপূর্ণ ও শয়তানি কাজ করেছে এবং ঘটনার শুরুতেই তারা ক্ষতির শিকার হয়েছে।

ট্রাম্পের পরিকল্পনাকে আমেরিকার প্রতারণার প্রকাশ্য উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মার্কিন সরকার ইহুদিবাদীদের সাথে এমন কিছু নিয়ে লেনদেন করছে, যা তাদের নিজেদের নয়।

আয়াতুল্লাহ খামেনি বলেন, সাম্রাজ্যবাদী শক্তি সব সময় ফিলিস্তিন ইস্যুকে মানুষের মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে, তবে তাদের এই কাজের ফলে উল্টো ফিলিস্তিন ইস্যুটি আবারো জীবন্ত হয়ে উঠেছে, বিশ্বের সর্বত্র ফিলিস্তিনিদের নাম ও অসহায়ত্ব এখন সবার মুখে মুখে শোনা যাচ্ছে।

তিনি বলেন, সাম্রাজ্যবাদীরা অস্ত্র ও অর্থের ওপর নির্ভর করে তাদের পরিকল্পনা এগিয়ে নেয়ার চেষ্টা করছে। কিন্তু আমার বিশ্বাস ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনগুলো এর মোকাবেলা করবে এবং প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখবে। ইরান এসব সংগঠনের প্রতি সমর্থন ও সহযোগিতাকে নিজের দায়িত্ব বলে মনে করে। এ কারণে সম্ভাব্য সব উপায়ে তাদেরকে সহযোগিতা করা হবে এবং এটা ইরানের ইসলামি সরকার ব্যবস্থা ও জনগণেরই দাবি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ফিলিস্তিন সংকটের সমাধান ও সেখানে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো মুসলমান, খ্রিষ্টান ও ইহুদিসহ সব ফিলিস্তিনির অংশগ্রহণে গণভোট আয়োজন করা এবং তাদের রায়ের ভিত্তিতেই সরকার ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

খামেনি বলেন, ইনশাআল্লাহ এই লক্ষ্য বাস্তবায়িত হবে। আপনারা তরুণরা সেই দিন দেখতে পাবেন এবং আল্লাহর ইচ্ছায় আপনারা মসজিদুল আকসায় নামাজ পড়বেন।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের আগেই ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র মৃত্যু ঘটবে : খামেনি

আপডেট সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০