ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

ট্রাম্পের নেতৃত্ব প্রত্যাখ্যান করলেন রিপাবলিকান সিনেটর

  • আপডেট সময় : ০৬:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন রিপাবলিকান দলের নেতা হিসেবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে প্রত্যাখ্যান করেছেন একই দলের সিনেটর বিল ক্যাসিডি।

তিনি বলেছেন, দলে ট্রাম্পের যে প্রভাব রয়েছে তা থেকে মুক্ত হওয়া উচিত। এবারের মধ্যবর্তী নির্বাচনের ট্রাম্প সমর্থিত কয়েকজন প্রার্থীর বাজে ফলাফলের কারণে তিনি এই মন্তব্য করেন।

গত ৮ নভেম্বর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দল ২২১টি আসন পেয়েছে। এর বিপরীতে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দল ২১৩টি আসন লাভ করে। তবে সিনেটে ডেমোক্র্যাটিক দল ৫১টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

নির্বাচনের আগে রিপাবলিকান দল অনেক বেশি আসনে জিতবে বলে জোয়ার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা হয়নি। এই ব্যর্থতার জন্য দলের বহু নেতা প্রধানত ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙ্গুল তুলেছেন। তারা বলছেন, ট্রাম্পের নানামুখী বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের বহু সংখ্যক আসন হাতছাড়া হয়েছে।

সিনেটর ক্যাসিডি শনিবার বলেন, তিনি প্রত্যাখ্যান করছেন যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের নেতা। একই সাথে তিনি বলেন, রিপাবলিকান দলের উচিত নতুন কোনো নেতা নির্বাচিত করা।

গত ১৫ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। বিষয়টি নিয়ে রিপাবলিকান দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। এছাড়া মার্কিন নাগরিকদের বেশিরভাগই মনে করেন, আগামী নির্বাচনে অবশ্যই ট্রাম্পের প্রার্থী হওয়া উচিত হবে না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের নেতৃত্ব প্রত্যাখ্যান করলেন রিপাবলিকান সিনেটর

আপডেট সময় : ০৬:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২