ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

ট্রাম্পের সাথে বৈঠকে ফিলিস্তিনিদের পুনর্বাসন প্রস্তাব প্রত্যাখান জর্ডানের বাদশাহর

  • আপডেট সময় : ০১:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ মঙ্গলবার জানিয়েছেন, তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এক বৈঠকে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে জর্ডানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

তিনি আরো জানিয়েছেন, ট্রাম্পের সাথে একটি ‘গঠনমূলক বৈঠক’ হয়েছে এবং তারা যুক্তরাষ্ট্রের সাথে জর্ডানের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, ‘গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরুদ্ধে আমি জর্ডানের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছি। এ বিষয়ে আরবে দেশগুলো ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্নির্মাণ এবং ভয়াবহ মানবিক পরিস্থিতি মোকাবেলায় সবার অগ্রাধিকার দেয়া উচিত।’

তিনি জানান, ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধানের’ ভিত্তিতে ন্যায়সঙ্গত শান্তি অর্জনই আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায়।

তিনি আরো বলেন, ‘এর জন্য মার্কিন নেতৃত্বের প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্প একজন শান্তিপ্রিয় মানুষ। গাজা যুদ্ধবিরতি নিশ্চিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা আশা করছি যুক্তরাষ্ট্র এবং সব অংশীদাররা তা বহাল রাখবে।’

এর আগে, ট্রাম্প তার বৈঠকে বলেছিলেন যে তিনি অবরুদ্ধ গাজাকে মার্কিন কর্তৃত্বের অধীনে নেবেন। এ সময় তিনি জোর দিয়ে বলেছেন যে তিনি গাজার মালিকানা গ্রহণের জন্য তার ব্যাপকভাবে আলোচিত প্রস্তাব বাস্তবায়ন করবেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের সাথে বৈঠকে ফিলিস্তিনিদের পুনর্বাসন প্রস্তাব প্রত্যাখান জর্ডানের বাদশাহর

আপডেট সময় : ০১:১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫