ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

ট্রাম্প-মাদুরো ফোনালাপ, বৈঠকের আলোচনা

  • আপডেট সময় : ০১:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ভেনেজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন।

নিউইয়র্ক টাইমস শুক্রবার জানিয়েছে, এই দুই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করেছেন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

এই ফোনালাপের খবর এমন সময় এসেছে যখন ট্রাম্প প্রশাসন ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীসহ বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়ে ভেনিজুয়েলার ওপর চাপ বাড়াচ্ছে। ওয়াশিংটন বলছে, এর লক্ষ্য মাদক পাচার রোধ করা। কিন্তু কারাকাস জোর দিয়ে বলছে, সরকার পরিবর্তন করাই এর মূল লক্ষ্য।

টাইমসের প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও যুক্ত ছিলেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ভেনেজুয়েলার অন্তত ২০টি সন্দেহভাজন মাদকবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

এতে ৮০ জনের বেশি নিহত হয়েছে।

তবে এসব জাহাজে করে মাদক পাচার করা হচ্ছিল বা সেগুলো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল এমন কোনো প্রমাণ ওয়াশিংটন এখনো দেয়নি। এই অভিযান ও সামরিক উপস্থিতি বাড়ায় আঞ্চলিক উত্তেজনা তীব্র হয়েছে।

ট্রাম্প-মাদুরো ফোনালাপের খবর আসে একদিন পর, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঘোষণা দেন সড়ক পথে ভেনেজুয়েলার মাদক পাচার ঠেকানোর উদ্যোগ শিগগিরই শুরু হবে। এতে কারাকাসের সঙ্গে উত্তেজনা আরও বাড়ছে।

মার্কিন সেনাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনারা হয়তো লক্ষ্য করেছেন, এখন আর সমুদ্রপথে সরবরাহ করতে চাইছে না। আমরা শিগগিরই স্থলপথে তাদের থামাতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘স্থলপথ সহজ। খুব শিগগিরই তা শুরু হবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্প-মাদুরো ফোনালাপ, বৈঠকের আলোচনা

আপডেট সময় : ০১:২১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫