ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ডা: জাফরুল্লাহর শারীরিক উন্নতি নেই, মেডিক্যাল বোর্ড গঠন

  • আপডেট সময় : ০৭:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) বেলা ৩টায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেডিক্যাল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা: মামুন মোস্তাফী গণমাধ্যমকে বলেছেন, ‘ডা: জাফরুল্লাহ চৌধুরীর শাররিক অবস্থা গত তিন দিনে তেমন কোনো উন্নতি না হওয়ায় আজ বেলা ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে মেডিক্যাল বোর্ডের মিটিং করা হয়। কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ড গঠিত হয়। মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা ডা: জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা দেন।’

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা: এ বি এম আবদুল্লাহ বেলা ১টায় ডা: জাফরুল্লাহ চৌধুরীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে দেখতে আসেন। তিনি ৩০ মিনিট সময় উপস্থিত থেকে চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নতির জন্য পরামর্শ দেন। এ সময় চিকিৎসা টিমের বিশেষজ্ঞ সদস্যদের সাথে মতবিনিময় করেন।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডা: জাফরুল্লাহর শারীরিক উন্নতি নেই, মেডিক্যাল বোর্ড গঠন

আপডেট সময় : ০৭:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩