ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ডিআইএসএস-এর উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল ডে অব আর্ট অব গিভিং’ উদযাপন

  • আপডেট সময় : ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮
  • / 383
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (ডিআইএসএস)-এর উদ্যোগে ১৭ মে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল ডে অব আর্ট অব গিভিং’ উদযাপিত হয়েছে।

দিবসটি এ উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডি ক্যাম্পাসের ৭১ মিলনায়তনে, আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে ও চাঁদপুরে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে সহস্রাধিক ছিন্নমূল পথশিশু ও তাদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

‘ইন্টারন্যাশনাল ডে অব আর্ট অব গিভিং’ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে  বিশ্ববিদ্যালয়ে ৭১ মিলনায়তনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা  ছিন্নমূল শিশু ও তাদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মাহমুদুল হাসান প্রমুখ।

ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (কেআইএসএস)-এর প্রতিষ্ঠাতা ড. অচ্ছুত সামন্তের উদ্যোগে ২০১৩ সাল থেকে প্রতি বছর ১৭মে ‘ইন্টারন্যাশনাল ডে অব আর্ট অব গিভিং’ পালন করা হয়। ‘ভালোবেসে খেতে দেই’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বাংলাদেশেও দিবসটি পালন করে ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (ডিআইএসএস)। দিবসটি পালন উপলক্ষ্যে রাজধানীর কারওয়ান বাজার, কমলাপুর, খিলগাঁও, সদরঘাট ও ধানমন্ডি লেক এলাকা থেকে পাঁচ শতাধিক ছিন্নমূল শিশুদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়ে আসেন ডিআইএসএস-এর স্বেচ্ছাসেবকরা। এরপর তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আশুলিয়ায় স্থায়ী ক্যাম্পাসে ও চাঁদপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজেও পাঁচ শতাধিক ছিন্নমূল পথশিশু ও তাদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিশ্বের আটটি দেশে অবস্থানরত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা একযোগে দিবসটি পালন করেছে।

ক্যাপশনঃ

নিউজটি শেয়ার করুন

ডিআইএসএস-এর উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল ডে অব আর্ট অব গিভিং’ উদযাপন

আপডেট সময় : ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮