ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

ডিসেম্বরেই পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হবে : ইমরান খান

  • আপডেট সময় : ০৬:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / 164
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি ডিসেম্বর মাসেই পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

স্থানীয় জিও টিভি এই খবর জানিয়েছে।

পিটিআই এর আগে নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)-এর জোট সরকারকে ২০ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিলেন। যদি এমনটা না হয় তাহলে গত মাসে ইমরান খানের ঘোষণা অনুযায়ী খাইবার পাখতুনখায়া এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হবে।

এদিকে ক্ষমতাসীন জোট, যেটি প্রাথমিকভাবে পিটিআই-এর পদক্ষেপকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিল তারা এখন অবস্থান পরিবর্তন করেছে এবং তার প্রতিদ্বন্দ্বীকে প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়ার হুমকি দিচ্ছে।

ইতোমধ্যে ভাক্কর, মিয়ানওয়ালি, পাকপত্তন এবং সাহিওয়ালের আইনপ্রণেতাদের সাথে একটি পরামর্শমূলক অধিবেশনে সভাপতিত্ব করেছেন ইমরান খান।

সূত্র জানায়, সদস্যরা প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। ইমরান খান আইনপ্রণেতাদের বলেছেন যে ডিসেম্বরেই প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হবে। এবং ২০ ডিসেম্বরের আগেই তারিখ প্রকাশ করা হবে।

ইমরান খান বলেন, ‘পিএমএল-কিউ আমাদের ঘনিষ্ঠ মিত্র। আমরা আমাদের সিদ্ধান্তের কথা তাদের জানিয়েছি।’ তিনি উল্লেখ করেছেন যে পিএমএল-কিউ প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়ার বিষয়ে পিটিআই-এর সাথে একমত পোষণ করেছে।

তিনি বলেন, ‘আমাদের রাজনীতি দেশের ঊর্ধ্বে নয়। এই সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।’

পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের স্পিকার সিবতাইন খানও বলেছেন যে পরিষদের সব সদস্য ইমরান খানের সিদ্ধান্তকে সমর্থন করেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিসেম্বরেই পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেয়া হবে : ইমরান খান

আপডেট সময় : ০৬:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২