ডেঙ্গুর ঝুঁকিতে বিশ্বের অর্ধেক জনসংখ্যা : ডাব্লিউএইচও
- আপডেট সময় : ০৭:২৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / 134
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
বিশ্বের অর্ধেক মানুষই ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। গতকাল শুক্রবার (২২ জুলাই) সংস্থাটি এ বিষয়ে সতর্ক করেছে
ডাব্লিউএইচওর গ্রীষ্মমণ্ডলীয় রোগ ইউনিটের প্রধান রামান ভেলায়ুধন জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, সংস্থাটি ২০০০ থেকে ২০২২ সালের মধ্যে আটগুন ডেঙ্গু আক্রান্তের রেকর্ড করেছে। এটি পাঁচ লাখ থেকে বেড়ে ৪২ লাখে পৌঁছেছে।
রমন ভেলাউধন বলেন, ডেঙ্গু একটি গুরুতর অসুস্থতা। এটি সাধারণত মশার কামড়ের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে ছড়িয়ে পড়া একটি ভাইরাল সংক্রমণ। আর ৮০ শতাংশ ক্ষেত্রে ডেঙ্গু হতে পারে উপসর্গবিহীন। এর বিরুদ্ধে বর্তমানে একমাত্র ভ্যাকসিন হলো সানোফি পাস্তুর।
ডেঙ্গুর এ ভ্যাকসিনটি ব্যবহারের জন্য প্রায় ২০টি দেশে নিবন্ধিত আছে। এটি শুধু তাদের ক্ষেত্রে কাজ করে যারা একবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর জন্য তাদের তিনটি ডোজ নিতে হয়।
ডাব্লিউএইচওর কর্মকর্তা ভেলাউধন বলেন, মৃত্যুর হার বেশিরভাগ দেশে প্রায় এক শতাংশেরও কম এবং আমরা এটি আরও কমানোর প্রত্যাশা করছি।
বিডিসংবাদ/এএইচএস























