ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প

ড্যাফেডিল বিশ্ববিদ্যালয় এয়ার রোভার স্কাউটের ৯ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৪:১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
  • / 356
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের পাঁচ দিনব্যাপী রোভার স্কাউটদের ৯ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প ১৩-১৭ পেপ্টেম্বর ২০১৮ আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে  প্রশিক্ষণ, দীক্ষা,  সামাজিক সচেতনতা, উন্নয়ন কর্মকান্ডও মহা তাঁবু জলসা।

আজ শুক্রবার ১৪ সেপ্টেম্বর দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভার স্কাউটের কমিশনার প্রফেসর এনামুল হক খান।

ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে দীক্ষা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার মোঃ আনোয়ার হাবিব কাজল,গার্লস ইন রোভার ইউনিট এর আর এস এল ও রোভার ট্রেনার ফারহানা রহমান সেতু (পি আর এস) ও রোভার স্কাউট লিডার মোঃ সাইফুল ইসলাম খান, ঢাকা জেলা রোভার স্কাউটের এম জেড রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক মোঃ রাকিব মজুমদার প্রমুখ।

দীক্ষা ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিনিয়র রোভার মেট জুঁই রায় ও নাজমুল হাসান। এবারের ক্যাম্পে ড্যাফেডিল ইন্টারন্যাশনাল কলেজ এয়ার স্কাউট ইউনিটের ১২ জন রোভার ও ৪ জন ট্রেনারসহ মোট ৬০ জন রোভার অংশগ্রহণ করেন।

প্রধান  অতিথির বক্তব্যে ঢাকা জেলা রোভার স্কাউটের কমিশনার প্রফেসর এনামুল হক খান বলেন, দীক্ষা প্রদান অনুষ্ঠান স্কাউটদের জীবনে অত্যন্ত  গুরুত্বপূর্ন একটি অধ্যায় । এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মশুদ্ধির মাধ্যমে পরিশীলিত হয়ে মনে প্রানে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করে।

তিনি রোভারদের  বিপি’র আদর্শে অনুপ্রানিত হয়ে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। তিনি সাম্প্রতিক সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলিতে এর ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোভার স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে এক অনন্য উদাহরন সৃষ্টি করেছে যা বাংলাদেশের অন্যান্য বেসরকারি  বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরনীয় হবে।

ক্যাপশনঃ ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের ৯ম প্রশিক্ষণ ও দীক্ষা প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথি ঢাকা জেলা রোভার স্কাউটের কমিশনার প্রফেসর এনামুল হক খান  এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামসহ অন্যান্য অতিথিদের সাথে সদ্য দীক্ষা গ্রণকারি রোভারবুন্দ।

নিউজটি শেয়ার করুন

ড্যাফেডিল বিশ্ববিদ্যালয় এয়ার রোভার স্কাউটের ৯ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮