ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ড্যাফেডিল বিশ্ববিদ্যালয় এয়ার রোভার স্কাউটের ১০ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯
  • / 390

ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের ১০ম প্রশিক্ষণ ও দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয়কমিশনার (আন্তর্জাতিক) মেহাম্মদ রফিকুল ইসলাম খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভ’ইয়া এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিএয়ার রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হাবিব কাজলসহ সহ অন্যান্য অতিথিদের সাথে সদ্য দীক্ষা গ্রণকারি রোভারবুন্দ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের পাঁচ দিনব্যাপী রোভার স্কাউটদের ১০ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প ১৫-১৯ জানুয়ারি ২০১৯ আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে।

পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে  প্রশিক্ষণ, দীক্ষা,  সামাজিক সচেতনতা, উন্নয়ন কর্মকান্ডও মহা তাঁবু জলসা। আজ বুধবার ১৬ জানুয়ারি দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস্ এর জাতীয়কমিশনার (আন্তর্জাতিক) মেহাম্মদ রফিকুল ইসলাম খান।

ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ ও রোভার স্কাউট লিডার মোঃ আনোয়ার হাবিব কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থায়ী ক্যাম্পাসের ডীন  প্রফেসর ড. মোস্তফা কামাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিয় বিভাগের প্রধান ড. তৌহিদ ভ’ইয়া, গার্লস ইন রোভার ইউনিট এর আর এস এল ও রোভার ট্রেনার ফারহানা রহমান সেতু (পি আর এস) ও রোভার স্কাউট লিডার মোঃ সাইফুল ইসলাম খান প্রমুখ। দীক্ষা ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিনিয়র রোভার মেট জুঁই রায় ও নাজমুল হাসান। এবারের ক্যাম্পে ৪ জন ট্রেনারসহ মোট ৯০ জন রোভার অংশগ্রহণ করেন।

প্রধান  অতিথির বক্তব্যে ঢাকা জাতীয়কমিশনার (আন্তর্জাতিক) মেহাম্মদ রফিকুল ইসলাম খান বলেন, দীক্ষা প্রদান অনুষ্ঠান স্কাউটদের জীবনে অত্যন্ত  গুরুত্বপূর্ন একটি অধ্যায় । এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মশুদ্ধির মাধ্যমে পরিশীলিত হয়ে মনে প্রানে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করে। তিনি রোভারদের  বিপি’র আদর্শে অনুপ্রানিত হয়ে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

তিনি সাম্প্রতিক সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনগুলিতে এর ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোভার স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে এক অনন্য উদাহরন সৃষ্টি করেছে যা বাংলাদেশের অন্যান্য বেসরকারি  বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরনীয় হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফেডিল বিশ্ববিদ্যালয় এয়ার রোভার স্কাউটের ১০ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯