ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিলে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান অতিথি জনাথন ওর্টম্যানস

  • আপডেট সময় : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
  • / 299
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের (জিইএন) প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাথন ওর্টম্যানস।

আগামী ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ায় আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর সামনে তিনি অনুপ্রেরণাদায়ী বক্তব্য উপস্থাপন করবেন। পাশাপাশি আগামীকাল রোববার (২৭ জানুয়ারি)

বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে ‘উদ্যোক্তাবৃত্তির বৈশ্বিক পরিবেশতন্ত্রে বাংলাদেশের অন্তর্ভূক্তিকরণ’ শীর্ষক এক গোলটেবিলবৈঠকে মিলিত হবেন তিনি। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটির (বিডা) সভাপতি কাজী এম আমিনুল ইসলাম। এছাড়া বৈঠকে দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেবেন।
জনাথন ওর্টম্যানস যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন প্রতিষ্ঠান গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সভাপতি। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে নতুন উদ্যোক্তাদের ফান্ডিংসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৭০টি দেশে কাজ করছে জনাথন ওর্টম্যানসের গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্ক।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেশ ক’বছর আগেই গ্লোবাল এন্ট্রাপ্রেনারশিপ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে এবং প্রতিবছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তর্জাতিক উদ্যোক্তা সপ্তাহ পালনসহ নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে।

এছাড়াও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগ উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ হাডল ঢাকা আয়োজন করে থাকে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিলে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান অতিথি জনাথন ওর্টম্যানস

আপডেট সময় : ০৪:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯