ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হার্ট অ্যাটাকের তাৎক্ষণিক চিকিৎসায় বিশেষ সুবিধা চালু করেছে শমরিতা হাসপাতাল হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ‘প্রশ্নের সাথে মানুষের ব্রেনের সম্পর্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০২:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮
  • / 288
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘প্রশ্নের সাথে মানুষের ব্রেনের সম্পর্ক’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোটার‌্যাক্ট ক্লাব অব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে বৃহস্পতিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ইয়াং বাংলার আহ্বায়ক নাহিম রাজ্জাক, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী প্রধান দারা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী কর্মকর্তা হুমায়ূন কবির পলাশ।

সভাপতির বক্তব্যে নাহিম রাজ্জাক বলেন, চিরাচরিত পথে হাঁটলে কখনোই নতুন পথের সন্ধান পাওয়া যায় না। যে পথে ছিলাম সেই পথেই থাকতে হয়। তাই নতুন কিছু করতে হলে নতুন পথে হাঁটতে হবে। তরুণরা সব সময়ই নতুন পথে হাঁটতে পছন্দ করে। তারা প্রচলিত চিন্তার বাইরে গিয়ে চিন্তা করে। এজন্য পৃথিবীর যাবতীয় পরিবর্তন এসেছে তরুণদের হাত ধরে। এসময় তিনি তরুণ শিক্ষার্থীদেরকে আউট অব দি বক্স-এ গিয়ে চিন্তা করার আহ্বান জানান।

নাহিম রাজ্জাক আরও বলেন, জীবনে যত বড় সমস্যাই আসুক না কেন, সেটার সমাধান প্রশ্ন করে করে বের করতে হয়। নিজের উন্নতির জন্য নিজেকেই চ্যালেঞ্জ করতে হয়।

সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের আহ্বান জানিয়ে তরুণ এই রাজনীতিক বলেন, পড়াশোনা শেষে চাকরি বা ব্যবসা যা-ই করুন না কেন, সমাজের জন্য কী করলেন বা কী করতে চান সেই প্রশ্ন সর্বদা নিজেকে করবেন। সমাজকে কিছু দিতে পারলেই আপনার শিক্ষা সার্থক হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, সফলতা ও ব্যর্থতা দুটিই জীবনের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। এই দুটি বিষয় পাশাপাশি হাত ধরাধরি করে চলে। সুতরাং ব্যর্থ হলে ভেঙে পড়ার কিছু নেই। বরং প্রশ্ন করতে হবে, কেন ব্যর্থ হলাম, কোথায় ভুল ছিল। সঠিক প্রশ্নই পারে সঠিক উত্তরের সন্ধান দিতে। তাই সঠিকভাবে প্রশ্ন করা শিখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ড. মো. সবুর খান আরও বলেন, আয়তনের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। এই বিপুল জনসংখ্যাই এ দেশের সম্পদ। তবে এই জনসংখ্যাকে যদি কর্মদক্ষরূপে গড়ে তোলা না যায়, তবে অচিরেই তা সমস্যায় রূপ নেবে। জনসম্পদ তখন জন-সমস্যায় পরিণত হবে। তাই কর্মদক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন ড. মো. সবুর খান।

সেমিনারে ‘প্রশ্নের সাথে মানুষের ব্রেনের সম্পর্ক’ বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এসময় তিনি বলেন, মানুষের ব্রেন প্রশ্ন করতে পারে এবং প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারে বলেই মানুষ অন্যান্য প্রাণির চেয়ে উন্নত।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ‘প্রশ্নের সাথে মানুষের ব্রেনের সম্পর্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮