ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ‘পাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৫:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
  • / 293
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ   ‘প্রযুক্তি ও সময়ের বিবর্তনের সাথে সাথে উচ্চ শিক্ষায় যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন, পরিবর্তন ও সংযোজন একটি চলমান প্রক্রিয়া। পাঠ্যক্রম পরিবর্তন কোন স্থির বিষয় নয়।’

মঙ্গলবার (২৯ মে) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক একটি কর্মশালায় বক্তারা এমন মত দেন। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ (জেএমসি) বিভাগ “আউটকাম বেইজড টিচিং লার্নিং পাঠ্যক্রম উন্নয়ন”শীর্ষক এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উপদেষ্টা অধ্যাপক সাখাওয়াত আলী খান, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম শামীম, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি নাসরিন হুদা বিথি, দৈনিক প্রথম আলোর প্রদায়ক সৈয়দা সাদিয়া শাহরীনসহ বিভাগের সিনিয়র শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি ও অ্যালামনাই সদস্যরা পাঠ্যক্রম উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।

প্রধান আলোচক হিসেবে কর্মশালায় অংশ নিয়ে অধ্যাপক গোলাম রহমান বলেন, বর্তমান সময়ে প্রিন্ট, অনলাইন বা ইলেকট্রনিক মিডিয়াকে স্বতন্ত্র ভাবার সুযোগ নেই। একজন দক্ষ সাংবাদিক হতে হলে একইসাথে সংবাদ সংগ্রহ, সম্পাদনা, ছবি তোলা ও ক্যামেরা চালানোয় পারদর্শী হতে হবে। তিনি আরো বলেন, সম্প্রতি আমরা মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করেছি। সারা বিশ্বই প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানেও দক্ষতা থাকতে হবে।

কর্মশালায় অন্যান্য বক্তারা বলেন, পাঠ্যক্রমে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক দক্ষতা ও ডিজিটাল বিষয়বস্তু অন্তর্ভুক্তির বিষয়টি জোর দিতে হবে। প্রযুক্তির বিবর্তনের সাথে সাথে গণমাধ্যমগুলোকেও যুগোপযোগী হতে হবে। একইসাথে সাংবাদিকতা শিক্ষায়ও তার প্রতিফলন থাকতে হবে। এ সময় আলোচকবৃন্দ শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের বিষয়ে অধিক মনযোগী হতে আহবান জানান।

আলোচনা পর্ব শেষে বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যদের ধন্যবাদ জানিয়ে বিভাগীয় উপদেষ্টা অধ্যাপক সাখাওয়াত আলী খান কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ‘পাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮