ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় স্কয়ার গ্রুপের ‘স্পট রিক্রুটমেন্ট অফ মেডিকেল স্ক্রাইব’ কর্মসূচী

  • আপডেট সময় : ০৪:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮
  • / 262

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআইটু-এর যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে ‘স্পট রিক্রুটমেন্ট অফ মেডিকেল স্ক্রাইব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও  দেশের শীর্ষস্থানীয় স্কয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআইটু-এর যৌথ আয়োজনে মঙ্গলবার (৫জুন) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে ‘স্পট রিক্রুটমেন্ট অফ মেডিকেল স্ক্রাইব’ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের অ্যালাইড হেলথ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ইসমাইল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে  রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার হাসপাতাল ও এসআইটু-এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা (সিএও) মো. ইসাম ইবনে ইউসুফ সিদ্দিকী। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কয়ার হাসপাতাল ও এসআইটু-এর মহাব্যবস্থাপক (মানবসম্পদ) নওশাদ পারভেজ, অপারেশন ইনচার্জ মো. নাজমুল হোসেন, সমন্বয়ক (বিজনেস ডেভলপমেন্ট) জোসেফিন আলেক্সান্ডার, এসআইটু-এর সমন্বয়ক মাহমুদুল হাসান,  মেডিকেল স্ক্রাইব হেমায়েতুল হক নাঈম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান। সেমিনারটি সঞ্চালনা করেন ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা আল শাফায়েত।

এসআইটু-তে মেডিকেল স্ক্রাইব পদে কর্মী নিয়োগের উদ্দেশ্যে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে আগ্রহী শিক্ষার্থীরা জীবনবৃত্তান্ত জমা দেন এবং সেমিনার শেষে এক ঘণ্টার একটি বহুনির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য আহ্বান জানাবে এসআইটু এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ১৮ সপ্তাহের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করবে এসআইটু। সবশেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদেরকে মেডিকেল স্ক্রাইব পদে নিযোগ প্রদান করবে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে স্কয়ার হাসপাতাল ও এসআইটু-এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা (সিএও) মো. ইসাম ইবনে ইউসুফ সিদ্দিকী বলেন, এসআইটু একটি বিপিও কোম্পানি। বর্তমানে এই প্রতিষ্ঠানে অর্ধশতাধিক কর্মী কাজ করছেন। কিন্তু অচিরেই আরো পাঁচ হাজার কর্মী নিয়োগ দেয়া হবে এবং  এ সেমিনার সেই নিয়োগ প্রক্রিয়ারই অংশ।

বিপিও সেক্টরকে দ্রুত বর্ধনশীল এবং সম্ভাবনাময় এক খাত উল্লেখ করে ইসাম ইবনে ইউসুফ সিদ্দিকী বলেন, বাংলাদেশে বিপিও প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। এই সেক্টরে প্রচুর দক্ষ কর্মীর প্রয়োজন। আগামী কয়েক বছরের মধ্যে গার্মেন্টস শিল্পের পরই বিপিও সেক্টর নিজের অবস্থান করে নেবে তাতে কোনো সন্দেহ নেই।  তাই এখন থেকেই শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নিজেদের চাকরি সংক্রান্ত দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন ইসাম ইবনে ইউসুফ সিদ্দিকী।

এসআইটু-এর মহাব্যবস্থাপক (মানবসম্পদ) নওশাদ পারভেজ বলেন, বাংলাদেশের তরুণরা অমিত সম্ভাবনার অধিকারী।  কিন্তু সঠিক ক্যারিয়ার পরিকল্পনা না থাকা এবং ইংরেজি ভাষায় যথাযথ দক্ষতা না থাকার কারণে তারা আধুনিক বিশ্ব থেকে পিছিয়ে পড়ছে। এজন্য ছাত্রাবস্থা থেকেই শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন ও সফট স্কিল বাড়ানোর আহ্বান জানান নওশাদ পারভেজ। তিনি বলেন, পাশের দেশ ভারতে প্রচুর বিপিও প্রতিষ্ঠান রয়েছে। সেখানে কোনো কোনো প্রতিষ্ঠানে দুই লাখের ওপর কর্মী কাজ করছে। বাংলাদেশেও সেই সম্ভাবনা রয়েছে। এসআইটু সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সুতরাং বিপিও সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে বলে মন্তব্য করেন নওশাদ পারভেজ।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় স্কয়ার গ্রুপের ‘স্পট রিক্রুটমেন্ট অফ মেডিকেল স্ক্রাইব’ কর্মসূচী

আপডেট সময় : ০৪:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ জুন ২০১৮