ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ক্ষমাহীন নৃশংসতাঃ পাকিস্তানীদের চোখে বাংলাদেশের গণহত্যা’ শীর্ষক প্রামান্যচিত্র প্রদর্শন

  • আপডেট সময় : ০৮:৩৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মহান স্বাধীনতা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ‘ক্ষমাহীন নৃশংসতা : পাকিস্তানীদের চোখে বাংলাদেশের গণহত্যা’ শীর্ষক প্রামান্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে। আজ সোমবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ প্রামান্যচিত্রটি প্রদর্শিত হয়। প্রামান্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক প্রধান তথ্যকমিশনার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উপদেষ্টা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. হামিদুল হক খান এবং প্রামান্যচিত্রটির নির্মাতা বিশিষ্ট চলচ্চিত্রকার ফুয়াদ চৌধুরী। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক সেলিম আহমেদের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ এম এম হামিদুর রহমান, সহযোগী ডিন ড. ফারহানা হেলাল মেহতাব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. শাখাওয়াত আলী খান, সহযোগী অধ্যাপক ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম, সহকারী অধ্যাপক ড. তৌফিক-ই-এলাহী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. গোলাম রহমান বলেন, বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদেরকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি যেমন জানতে হবে তেমনি ইতিহাস, ঐতিহ্যও জানতে হবে। বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস আবশ্যিকভাবে জানতেই হবে। কারণ এটাই আমাদের শিকড়। শিকড়কে ভুলে কোনো জাতি কখনো উন্নত হতে পারে না। একাত্তরের গণহত্যার এই প্রামান্যচিত্র শিক্ষার্থীদেরকে ইহিতাস সম্পর্কে জানাতে সাহায্য করবে বলে তিনি মন্তব্য করেন। এসময় তিনি প্রদর্শনীটি আয়োজন করার জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে ধন্যবাদ জানান।
ড. গোলাম রহমান আরো বলেন, তরুণরাই আগামীদিনে দেশকে নেতৃত্ব দেবে। সুতরাং তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনানির্ভর প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। তাদের জানার ও বোঝার মধ্যে যদি ফারাক থাকে তবে ইতিহাস সঠিকভাবে সংরক্ষিত হবে না। এজন্য মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার পরিধি বাড়াতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে প্রামান্যচিত্রটির নির্মাতা ফুয়াদ চৌধুরী বলেন, আমাদের সবচেয়ে গর্বের ইতিহাস মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীরা আমাদের উপর নৃশংস গণহত্যা চালিয়েছিল। সেই গণহত্যা সম্পর্কে পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গি কী, সেটাই তুলে ধরার চেষ্টা করেছি এই প্রামান্যচিত্রে।
প্রামান্যচিত্রটি তৈরি করতে চার বছর সময় লেগেছে জানিয়ে ফুয়াদ চৌধুরী বলেন, কানাডার টরেন্টোতে কয়েকজন অবসরপ্রাপ্ত পাকিস্তানি সেনা কর্মকর্তা বাস করেন। ঘটনাচক্রে তাদের সঙ্গে আমার পরিচয় ঘটে। তাদের সাক্ষাৎকারের ভিত্তিতেই তৈরি করা হয়েছে এই প্রামান্যচিত্র।
অনুষ্ঠানে প্রামান্যচিত্র প্রদর্শনের পাশাপাশি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মুক্তিযুদ্ধভিত্তিক নাচ, গান, আবৃত্তি ও অভিনয় পরিবেশন করেন।
ক্যাপশনঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কর্তৃক ‘ক্ষমাহীন নৃশংসতা : পাকিস্তানীদের চোখে বাংলাদেশের গণহত্যা’ শীর্ষক প্রামান্যচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্য রাখছেন বাংলাদেশ সরকারের সাবেক প্রধান তথ্যকমিশনার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উপদেষ্টা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. গোলাম রহমান।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘ক্ষমাহীন নৃশংসতাঃ পাকিস্তানীদের চোখে বাংলাদেশের গণহত্যা’ শীর্ষক প্রামান্যচিত্র প্রদর্শন

আপডেট সময় : ০৮:৩৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯