ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনার সিদ্ধান্ত সরকারের: চিফ হুইপ সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও আইসিটি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট সময় : ০৬:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯
  • / 193

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক বিনিময় করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং আইসিটি ডিভিশনের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান। পাশে রয়েছেন আইসিটি ডিভিশনের সচিব এন এম জিয়াউল আলম।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা ডেস্ক

শিক্ষার্থীদের প্রযুক্তি দক্ষতা উন্নয়নে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আজ মঙ্গলবার (১৪ মে) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং আইসিটি ডিভিশনের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় আইসিটি ডিভিশনের সচিব এন এম জিয়াউল আলম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ঈস্খফেসর ড. ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক, বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডীন মাসুম ইকবাল, ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খানসহ উভয় প্রতিষ্টানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, অ্যাপ্রেন্টিসশিপ, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্ভাবন, গবেষণা ইত্যাদি নিয়ে কাজ করবে। এখন থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রযুক্তিখাতে কী পরিমাণ কর্মসংস্থানের সুযোগ রয়েছে তা সনাক্ত করে এটুআইকে অবহিত করবে। শিল্প-প্রতিষ্ঠানের প্রয়োজনীতার উপর ভিত্তি করে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের জন্য কোর্স কারিকুলাম তৈরি করবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। এছাড়া এটুআইকে সঙ্গে নিয়ে বিভিন্ন ধরনের কর্মশালা, সেমিনার, পরামর্শসভা ইত্যাদির আয়োজন করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটুআইয়ের বিভিন্ন গবেষণা, জরিপ, মূল্যায়ন, তথ্য সংগ্রহ করা, প্রতিবেদন তৈরি করা ইত্যাদি কাজে সহযোগিতা করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

অপরদিকে উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সহযোগিতা করা, শিক্ষার্থীদের জন্য অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম আয়োজন করা, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের আন্তঃসম্পর্ক তৈরিতে সহযোগিতা করা, জাতীয় পর্যায়ের সমস্যা সনাক্ত করে তা সমাধান করতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করাসহ একটি প্রযুক্তিবান্ধব দক্ষ জনগোষ্ঠী তৈরিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সার্বিক সহযোগিতা করবে এটুআই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও আইসিটি মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট সময় : ০৬:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০১৯