ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

ড. মুহাম্মদ ইউনূসকে প্রদর্শক সমিতির অভিনন্দন

  • আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / 208
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
প্রবল গণআন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর সদ্যগঠিত অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার নেওয়ায় ডক্টর মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
ছাত্র-গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়করাসহ ছাত্র সমাজের প্রতি অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি অন্তর্র্বতীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদেরও অভিনন্দন জানিয়েছে।
কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ অভিনন্দন জানানো হয় বলে আজকালের খবরকে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি কাজী শোয়েব রশীদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল।
সভায় বলা হয়, ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কারসহ শতাধিক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননায় ভূষিত। তিনি বাংলাদেশের গর্বের ধন। আন্তর্জাতিক পর্যায়ে তিনি বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন।
সভায় আরও বলা হয়, ইতোমধ্যে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নতুন বাংলাদেশ বিনির্মাণে মুহাম্মদ ইউনূস আত্মনিয়োগ করেছেন। আমরা তার সরকারের সাফল্য কামনা করি এবং আশা করি তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে ফিরে আসবে। চলচ্চিত্র আরো বেগবান হবে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ড. মুহাম্মদ ইউনূসকে প্রদর্শক সমিতির অভিনন্দন

আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪