ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থন দিবেন মার্কিন সিনেটর রজার মার্শাল

  • আপডেট সময় : ১২:৪৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন সিনেটর রজার মার্শাল ঢাকা-ওয়াশিংটন সম্পর্ককে আরও এগিয়ে নিতে সমর্থন দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
মার্কিন সিনেটর শুক্রবার ওয়াশিংটন ডিসিতে তার কার্যালয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের সঙ্গে বৈঠককালে এ মন্তব্য করেন। আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
কানসাসের রিপাবলিকান সিনেটর রজার মার্শাল বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ‘একটি গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসাবে বর্ণনা করেন এবং আশা প্রকাশ করেন যে, উভয় দেশ সম্ভাব্য সকল ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে কাজ করে যাবে। সিনেটর মার্শাল বাংলাদেশের চমৎকার অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করেন।
ওয়াশিংটনে বাংলাদেশ মিশন আরো জানায়, সিনেটর মার্শাল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন।
বৈঠকে রাষ্ট্রদূত ইমরান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে সে বিষয়ে সিনেটরকে অবহিত করেন।
তিনি বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা, স্বাস্থ্যসেবা খাতে অগ্রগতি, দুর্যোগ ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন এবং দক্ষ কোভিড-১৯ ব্যবস্থাপনাসহ বেশ কিছু বিষয় তুলে ধরেন।
রাষ্ট্রদূত ইমরান বাংলাদেশে কোভিড-১৯ টিকাদানে মার্কিন সরকারের অবদানের প্রশংসা করেন।
রোহিঙ্গা ইস্যুতে অবহিত করার সময় তিনি মিয়ানমারে নিজ ভূখ-ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সিনেটর মার্শাল এবং মার্কিন কংগ্রেসের সমর্থন কামনা করেন।
তারা উভয়েই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারিত করা এবং আগামী দিনে দুই দেশের মধ্যে বিদ্যমান অংশীদারিত্বকে আরও গভীর করার ওপর গুরুত্ব আরোপ করেন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থন দিবেন মার্কিন সিনেটর রজার মার্শাল

আপডেট সময় : ১২:৪৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩