ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

তথ্য সার্ভিস জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধ রচয়িতা : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৪৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছে এবং জনগণের মতামত সরকারকে প্রদানের মাধ্যমে তথ্য সার্ভিসের সদস্যরা জনগণ ও সরকারের সেতুবন্ধ হিসেবে কাজ করে চলেছেন। এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে দিন পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির লাগসই ব্যবহার প্রয়োজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুণর্মিলনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসোসিয়েশনের সভাপতি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন বিশেষ অতিথির বক্তব্য দেন।

মন্ত্রী বলেন, তথ্য সার্ভিসের সদস্যরাই রাষ্ট্রের মন্ত্রণালয় ও বিভাগগুলোতে জনসংযোগের দায়িত্ব পালন করেন। যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহারে দক্ষতার কোনো বিকল্প নেই।

এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো: জসীম উদ্দিন, মহাসচিব প্রণব কুমার ভট্টাচার্য, বিদায়ী মহাসচিব মুন্সী জালাল উদ্দীন সভায় বক্তব্য দেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তথ্য সার্ভিস জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধ রচয়িতা : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৪৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২