ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

তারকাখ্যাতি ও অর্থ আমাকে পথভ্রষ্ট করে দেয়: নোবেল

  • আপডেট সময় : ০৮:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / 204
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
ব্যক্তিজীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ড ও বিস্ফোরক সব মন্তব্যের কারণে জনপ্রিয়তা হারিয়েছে গায়ক নোবেল। মুখ ফিরিয়ে নিয়েছেন তার ভক্ত ও সংগীতপ্রেমীরা শ্রোতারা।
তবে সব বিতর্ককে পেছনে ফেলে ওে ব্যক্তিজীবনের হতাশাকে কাটিয়ে ওঠে কাজে ফের নিয়মিত হচ্ছেন ‘সা রে গা মা পা’ দিয়ে দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া এই সংগীতশিল্পী। প্রায় চার বছর পর আবারও কাজে ফিরছেন নোবেল।
তার আগে সম্ভাবনাময় ক্যারিয়ারের এমন হালের জন্য নিজেকেই সবচেয়ে বড় দোষী বলে স্বীকার করে নিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নোবেল জানিয়েছেন, অল্প সময়েই তারকাখ্যাতি ও অর্থ একসঙ্গে তার ক্যারিয়ারে ক্ষতি ডেকে এনেছে। মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি। ভবিষ্যতে এই ভুল-ত্রুটি শুধরে নেবেনে।

নোবেল বলেন, ‘আমার সব অভিযোগ নিজের ওপরেই। শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই দোষ শুধুই আমার। কারণ, তারকাখ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম, যা আমাকে পথভ্রষ্ট করে দেয়। আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না, যা মন চাইত তাই করতাম। কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না। যাকে তাকে অপমান করে কথা বলতাম। কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি। ’
চার বছর বিরতির পর আবারও ফিরে আসার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারব। কারণ এই ভালোবাসা যদি ধরে না রাখতে পারি তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাব একদিন। যেমন হারিয়ে ছিলাম এই চার বছর। একটা কথা উপলব্ধি করতে পেরেছি, কাজ ছাড়া আমাকে কেউ মনে রাখেনি। শাস্তি যা পাওয়ার আমি পেয়েছি। এখন এই ভুলগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। ’

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারকাখ্যাতি ও অর্থ আমাকে পথভ্রষ্ট করে দেয়: নোবেল

আপডেট সময় : ০৮:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪