ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল, বিপাকে ২৩ হাজার যাত্রী ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরিজ ককটেল বিস্ফোরণ, আটক ৩ চরফ্যাশনে সারের সংকট, মিয়ানমারে পাচারের অভিযোগ কৃষকদের দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী টানা দুইবার গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি শাহজালালে হারানো ব্যাগ উদ্ধার: ম্যাজিস্ট্রেট নওশাদের তৎপরতায় উপকৃত যাত্রীরা প্রতিরক্ষা খাতে বড় বিনিয়োগের পথে সার্বিয়ার শিক্ষার্থী জোট জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়ে ইরানের বিষয়ে দ্বিধায় ট্রাম্প

তিশার বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয় নিয়ে ফারুকীর জবাব

  • আপডেট সময় : ০৯:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 209
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনন্দমেলা প্রতিবেদক
বঙ্গবন্ধুর বায়োপিকে কোন পরিস্থিতিতে অভিনয় করেছিলেন, সেই উত্তর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাই দিতে পারবেন বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্টফিল্ম ‘আলী’র প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন।
বঙ্গবন্ধুর বায়োপিকে আপনার স্ত্রী তিশা অভিনয় করেছেন। আপনার কি এখন মনে হয়, ওই সময় সেই সিদ্ধান্তটা ভুল ছিল- এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের (তিশা-ফারুকী) দাম্পত্য জীবনটা হচ্ছে এ রকম, প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন।
আপনি কি মনে করেন আমরা এমন সমাজে বাস করছি যেখানে স্ত্রী তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে বা আমি পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার স্ত্রীর অনুমতি নেবো? আই ডোন্ট থিঙ্ক সো। সে (তিশা) তার পেশাগত জীবনের সিদ্ধান্ত নিজেই নেয়। সে ওটার উত্তর দিতে পারবে- কোন পরিস্থিতিতে কেন তাকে ওটা (বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয়) করতে হয়েছে। এখানে আমার ভুল করার কী আছে, আমি বুঝতে পারছি না।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিশার বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয় নিয়ে ফারুকীর জবাব

আপডেট সময় : ০৯:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫