ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার

তুরস্কের সাথে গ্যাসচুক্তি বুলগেরিয়ার

  • আপডেট সময় : ১১:৫৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার গ্যাস বন্ধ হয়ে যাওয়ার পর প্রভূত সমস্যায় পড়েছিল বুলগেরিয়া। এবার তুরস্কের ট্রানসিট নেটওয়ার্ক ব্যবহার করবে তারা।

ঐতিহাসিক চুক্তি হলো তুরস্ক এবং বুলগেরিয়ার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চুক্তির ফলে বছরে এক দশমিক পাঁচ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস তুরস্কের ভেতর দিয়ে বুলগেরিয়ায় নিয়ে যাওয়া সম্ভব হবে। ১৩ বছরের জন্য চুক্তিটি সই করা হয়েছে।

তুরস্কের সরকারি গ্যাস কোম্পানির নাম বোটাস। তরলিকৃত গ্যাস ব্যবহারে বুলগেরিয়ার সমস্যা ছিল। ওই গ্যাস সাপ্লাই করার ব্যবস্থা তাদের ছিল না। এবার তুরস্কে সে কাজ হয়ে যাবে। তুরস্ক থেকে সরাসরি বুলগেরিয়ার কাছে গ্যাস যাবে। বস্তুত, বিদেশের যে সব জায়গা থেকে বুলগেরিয়া গ্যাস সংগ্রহ করে, তা-ও তুরস্কের মাধ্যমে তাদের কাছে এসে পৌঁছাবে।

বুলগেরিয়াসহ একাধিক পূর্ব ইউরোপের দেশ রাশিয়ার গ্যাসের উপর সম্পূর্ণ নির্ভরশীল। যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি হতে থাকে। তারই জেরে এপ্রিল মাসে বুলগেরিয়ায় রাশিয়ার গ্যাস আসা বন্ধ হয়ে যায়। বুলগেরিয়া অত্যন্ত সমস্যায় পড়ে। পরে আজারবাইজান থেকে তারা গ্যাস আনানোর ব্যবস্থা করে। কিন্তু তাতেও প্রয়োজনীয় গ্যাস মিলছিল না। তুরস্কের সাথে তাদের চুক্তি ঐতিহাসিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তুরস্কের সাথে গ্যাসচুক্তি বুলগেরিয়ার

আপডেট সময় : ১১:৫৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩